রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শান্তি প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাংলাদেশের

শান্তি প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাংলাদেশের

ঢাকা: বিশ্বজুড়ে চলা মানবিক সংকট আরও গভীর হচ্ছে এমন প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার, বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত এবং শান্তি প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (১৭ জুন) জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) ২০২৬ সালের হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে বক্তব্য প্রদানকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ, দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

একই দিনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নারী, শান্তি ও নিরাপত্তা (ডব্লিউপিএস) বিষয়ক উন্মুক্ত বিতর্কেও অংশ নেন প্রতিমন্ত্রী।

সেখানে তিনি সংঘাত প্রতিরোধ, শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে নারীদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকারী বাংলাদেশি নারী শান্তিরক্ষীদের অবদানের প্রশংসা করেন তিনি।

প্রতিমন্ত্রী বিশ্বব্যাপী সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের ক্রমবর্ধমান দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। একই সঙ্গে মানবিক সহায়তা কার্যক্রমে অর্থায়নের ঘাটতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ করে তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

জেএফজে/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন