, || ||

শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন না বাপ্পারাজ

শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন না বাপ্পারাজ

ঢাকা : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকাই সিনেমার অভিনেতা বাপ্পারাজ। এ সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে নিশ্চিত করেন তিনি নিজেই।

এর আগে, চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির সঙ্গে প্যানেল গঠন করবেন বলে জানিয়েছিলেন বাপ্পারাজ।

এ ব্যাপারে মুক্তি জানান, বাপ্পারাজ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা না করার বিষয়টি একটি ক্ষুদেবার্তায় তাকে জানিয়েছেন। তাই তিনি এখন নতুন সভাপতি প্রার্থী খুঁজছেন।

এ বিষয়ে বাপ্পারাজ বলেন, শিল্পী সমিতি আমার নিজের সংগঠন। সবসময় শিল্পীদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব। তবে ব্যক্তিগত ও পারিবারিক কিছু কারণে এবার নির্বাচনে অংশ নেয়া সম্ভব হচ্ছে না। সবার জন্য শুভকামনা রইল।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল শেষ হয়েছে মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল কার্যনির্বাহী পরিষদের (২০২৪-২৬) মেয়াদ।

গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন অর্থাৎ ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা রয়েছে।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন