শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শুভশ্রীর সঙ্গে অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন দেব

শুভশ্রীর সঙ্গে অন্তরঙ্গ ছবি নিয়ে যা বললেন দেব

ঢাকা: কলকাতার সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী আবারও আলোচনায় এসেছে। সামাজিক মাধ্যমে তাদের কয়েকটি অন্তরঙ্গ ছবি ভাইরাল হওয়ার পর নতুন করে শুরু হয়েছে ভক্তদের উচ্ছ্বাস।

ছবিগুলোতে দেখা যায়, একটি প্রেক্ষাগৃহে পাশাপাশি বসে আছেন দেব ও শুভশ্রী। এক ছবিতে শুভশ্রীকে দেবের কোলে বসে খুনসুটি করতেও দেখা যায়। মুহূর্তেই ছবিগুলো ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ছবিগুলো পোস্ট করে দেব লিখেছেন, এক বছর আগে বাংলা সিনেমার ইতিহাসের সাক্ষী হয়েছিলাম আমরা। ‘ধূমকেতু’র ট্রেলার উন্মোচন শুধু একটি অনুষ্ঠান ছিল না, এটি ছিল বাংলা সিনেমার অন্যতম বড় আয়োজন।

যারা এটি সম্ভব করেছেন এবং এখনো দেব-শুভশ্রী জুটিকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের বিশ্বাস ও সমর্থন ধরে রাখুন, আমরা কথা দিচ্ছি- হতাশ করব না।

উল্লেখ্য, ‘ধূমকেতু’ দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা। ২০১৫ সালে শুটিং শেষ হলেও বিভিন্ন আইনি জটিলতায় দীর্ঘদিন মুক্তি পায়নি। অবশেষে ২০২৫ সালে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

মুক্তির আগে ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে বহু বছর পর একসঙ্গে হাজির হয়েছিলেন এই জনপ্রিয় জুটি, যা ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এদিকে দুর্গাপূজায় মুক্তির অপেক্ষায় রয়েছে দেব ও শুভশ্রীর নতুন সিনেমা ‘দেশু ৭’। এটি হবে তাদের একসঙ্গে সপ্তম সিনেমা। ছবিটির মাধ্যমে প্রথমবারের মতো পরিচালনা করেছেন দেব।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন