সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সতীর্থকে চড়-ধাক্কা মেরে বিতর্কে নেইমার

সতীর্থকে চড়-ধাক্কা মেরে বিতর্কে নেইমার

ওএনবি ডেস্ক : বিশ্বকাপের আগে নতুন বিতর্কে জড়িয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। সতীর্থকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে সান্তোস এফসির এই তারকার বিরুদ্ধে।

ঘটনাটি ঘটে গত রোববার অনুশীলনের সময়। তরুণ ফুটবলার রবিনহো জুনিয়র ড্রিবল করে নেইমারকে কাটিয়ে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, এতে ক্ষিপ্ত হয়ে নেইমার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং চড় মারেন। পরে অন্য খেলোয়াড়রা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যা নিয়ে ইতোমধ্যে ক্লাব কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

এদিকে এই ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন রবিনহো জুনিয়র। তিনি তিনটি অভিযোগ এনেছেন-অশ্রাব্য ভাষায় গালিগালাজ, জোর করে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া এবং মুখে আঘাত করা। নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে ক্লাবের সঙ্গে চুক্তি বাতিলের দাবিও জানিয়েছেন তিনি।

এক বিবৃতিতে সান্তোস জানিয়েছে, বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছে। ক্লাবের আইন বিভাগকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। সিসিটিভি ফুটেজ যাচাই এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে ঘটনার সত্যতা নির্ধারণ করা হবে।

এদিকে নেইমারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ঘটনার পর তিনি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন এবং সতীর্থের পরিবারের কাছে দুঃখ প্রকাশ করেছেন।

এনজে

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন