শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

সাতক্ষীরা: সাতক্ষীরা জেলার সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ৩ দিন ব্যাপী মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা ম্যানগ্রোভ সেন্টারে এ কর্মশালা শুরু হয়।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মোঃ আবুল কাসেম।

প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক হিসেবে বক্তব্য রাখেন- প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি (সাতক্ষীরা) কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, এটিনএন বাংলার নিজস্ব প্রতিনিধি (সাতক্ষীরা) কামরুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি সময় টিভির (সাতক্ষীরা) প্রতিনিধি মমতাজ আহমেদ বাপ্পি।

বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে সাংবাদিকতার ক্ষেত্রে মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি, তথ্য যাচাই (ফ্যাক্ট চেক) এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সাংবাদিকদের আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ হয়ে উঠতে হবে।

উক্ত অনুষ্ঠানে পিআইবির ট্রেনার ফ্যাক্ট চেক ও কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে ট্রেনিং পরিচালনা করেন তাহাসান আকবার, ও পিআইবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাইদ শাহিন।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা ২৩ থেকে ২৫ জুন ২০২৬ পর্যন্ত চলবে। এতে সাতক্ষীরা জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করছেন।

আয়োজকরা জানান, প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা মাল্টিমিডিয়া সাংবাদিকতা, তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল এবং সংবাদ পরিবেশনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সম্পর্কে হাতে-কলমে ধারণা লাভ করবেন।

আব্দুল মোমিন/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন