সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাতক্ষীরায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

সাতক্ষীরায় “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬” এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২০ এপ্রিল)সকালে সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার।

সিভিল সার্জন ডাঃ আব্দুস সালামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম,বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাতক্ষীরা প্রতিনিধি ডাঃ রাশেদ উদ্দিন মৃধা,শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদসহ আরো অনেকে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ ক্যাম্পেইনের আওতায় সাতক্ষীরা জেলায় মোট ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশুকে টিকা প্রদান করা হবে। নির্ধারিত এই লক্ষ্যমাত্রা অর্জনে জেলাজুড়ে মোট ২ হাজার ৪১৭টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে।

বক্তারা বলেন, হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানের কোনো বিকল্প নেই। শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে নির্ধারিত বয়সের সকল শিশুকে এ টিকার আওতায় আনার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তারা।

আব্দুল মোমিন/এনডি/ এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন