সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সাতক্ষীরার আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার

সাতক্ষীরার আ. লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্রশাসক মো. নজরুল ইসলামকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

​সোমবার (২৭ জুলাই) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

​তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালায়। অভিযানে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত নিজ বাসা থেকে নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

​ডিবি প্রধান আরও জানান, গ্রেফতারকৃত নজরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। ওইসব মামলার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

​বর্তমানে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

আব্দুল মোমিন/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন