শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সাবিলার প্রেমে মগ্ন ‘রকস্টার’ শাকিব খান

সাবিলার প্রেমে মগ্ন ‘রকস্টার’ শাকিব খান

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ‘রকস্টার’ নামে সিনেমার কাজ শুরু করেছেন শাকিব খান। এরমধ্যে ছবির ফার্স্টলুক প্রকাশ প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে।

শাকিব খানের ফেসবুক পেজে পোস্টারটি দেখা গেছে। সেখানে শাকিবের সঙ্গে সাবিলা নূরকে দেখা গেছে। দুজনের গভীর প্রেমে নিমজ্জিত।

রোমান্টিক পোস্টারের ক্যাপশনে এ নায়ক লিখেছেন, ‌‘জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে..।’

সিনেমাটির নির্মাতা আজমান রুশো বলেন, ‘খুব বেশি ট্রেন্ডি একজন রকস্টার লুক আমরা দেখাব ছবিতে। তিনি একজন রক মিউজিশিয়ান, নিজে গান লেখেন এবং নিজেই কম্পোজিশন করেন। এই আইডিয়া থেকে আমরা রকস্টার ক্যারেক্টার ডিজাইন করেছি।’

জানা গেছে, প্রায় তিন দশকের ক্যারিয়ারে কখনোই এমন কোনো চরিত্রে দেখা যায়নি শাকিবকে। রকস্টারের গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুক সহ সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। এমনকি শুটিংয়ের আগে শাকিব খান কয়েকদিন অনুশীলন করে গিটারও শিখেছেন।

‘রকস্টার’ ছবিটিতে শাকিবের মূল নায়িকা সাবিলা নূর এবং দ্বিতীয় নায়িকা হিসেবে তানজিয়া জামান মিথিলাকে দেখা যাবে।

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন