ঢাকা : বলিউডের ভাইজান সালমান খান। বয়স ৬০ ছুঁইছুঁই হলেও ফিটনেস, স্টাইল আর ব্যক্তিত্বে এখনও তিনি ভক্তদের মাঝে যেন এখনও তরুণ।
তবে ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই রহস্যে ঘেরা এই অভিনেতা। প্রেম এসেছে বারবার, কিন্তু সংসার পাতা হয়নি কখনও।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে নতুন করে আলোচনায় এসেছেন সালমান। পোস্ট করা ছবিতে দেখা যায়, অনাবৃত শরীরে সোফায় শুয়ে আছেন অভিনেতা।

শরীরচর্চার পর ঘামে ভেজা পেশিবহুল লুক মুহূর্তেই নজর কাড়ে ভক্তদের। তবে ছবির চেয়েও বেশি আলোচনায় এসেছে তার সঙ্গে দেওয়া ইঙ্গিতপূর্ণ বার্তা।
সালমান লিখেছেন, ‘জীবন কাটানোর দুটি উপায় আছে। একটি হলো ‘অ্যালোন’, অর্থাৎ নিজের ইচ্ছায় একা থাকা। আরেকটি হলো ‘লোনলি’, অর্থাৎ কেউ তোমার সঙ্গে থাকতে চায় না। এরপর তোমাকেই ঠিক করতে হবে, কোন পথ বেছে নেবে।’
এই পোস্ট ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা জল্পনা। অনেকের প্রশ্ন, তবে কি সত্যিই একাকিত্ব ঘিরে ধরছে অভিনেতাকে?
কেউ কেউ মনে করছেন, এটি কেবল জীবনের দর্শন নিয়ে তার ভাবনা। আবার অনুরাগীদের একাংশ উদ্বেগও প্রকাশ করেছেন।
জেএফজে



