রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

ঢাকা : সৌদি আরবে আরও দুই বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। মৃতরা হলেন ফরিদপুর সদরের মো. নাসিরউদ্দিন বিশ্বাস (৫৮) ও চাঁপাইনবাবগঞ্জের সদর মডেলের মাহফুজা বেগম (৫২)। তাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সোমবার (৪ মে) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের নিয়মিত বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে চলতি বছর মোট ৯ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। এ পর্যন্ত মারা যাওয়াদের মধ্যে আটজন পুরুষ এবং একজন নারী। তাদের মধ্যে মক্কায় সাতজন ও মদিনায় দুজন মারা গেছেন।

অন্যদিকে এখন পর্যন্ত ১১৮টি হজ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪৬ হাজার ৫১৪ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪ হাজার ৭১ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪ হাজার ৪৪৩ জন।

এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৪টি, সৌদি এয়ারলাইন্সের ৪৩টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২১টি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পিএস/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন