, || ||

হাম: দেশে মৃতের সংখ্যা সাড়ে ছয়শ ছুঁইছুঁই

হাম: দেশে মৃতের সংখ্যা সাড়ে ছয়শ ছুঁইছুঁই

ঢাকা : সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫০ জনে। সেই সঙ্গে নিশ্চিত হামে প্রাণহানি ঘটেছে ৯২ শিশুর। সব মিলিয়ে হাম-সংক্রান্ত রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ১৫ মার্চের পর থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৫৯ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ১৩৯ জন। একই সময়ে হাম সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৬৮ হাজার ৫৬ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬৪ হাজার ২৯৩ জন।

বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, নিশ্চিত হামে সবচেয়ে বেশি ৫৬ রোগী মারা গেছে ঢাকায়। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেটে তিন এবং ময়মনসিংহ ও রাজশাহীতে দুজন করে মৃত্যুবরণ করেছে।

সন্দেহজনক হামেও সবচেয়ে বেশি ২৩২ জনের মৃত্যু ঘটেছে ঢাকা বিভাগে। এরপর ৮৬ জন মারা গেছে রাজশাহীতে। সেই সঙ্গে সিলেটে ৬৬, ময়মনসিংহে ৫০, চট্টগ্রামে ৪৭, বরিশালে ৩৮, খুলনায় ২৩ ও রংপুরে আটজন প্রাণ হারিয়েছে।

এদিকে গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে তিনজনের।
একইসময় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩২ জনের। আর সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ১১০ জন।

জেএন/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন