শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মাগুরায় শিক্ষাবৃত্তির চেক, হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরণ

মাগুরায় শিক্ষাবৃত্তির চেক, হুইল চেয়ার ও বাইসাইকেল বিতরণ

মাগুরা : মাগুরার শ্রীপুরে দূঃস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক ও ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে হুইল চেয়ার, শিক্ষাবৃত্তি চেক ও বাইসাইকেল বিতরণ করেন।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম হিরো, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্যা খলিলুর রহমান, মাসুদ মজুমদার প্রমুখ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উপজেলার ১৮ জন দূঃস্থ প্রতিবন্ধীকে হুইল চেয়ার, প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন শিক্ষার্থীকে ২ হাজার ৪০০ টাকা, মাধ্যমিক বিদ্যালয়ের ২ জন শিক্ষার্থীকে ৬ হাজার করে টাকা, উচ্চ মাধ্যমিকের ২ জন শিক্ষার্থীকে ৯ হাজার ৫০০ টাকার শিক্ষাবৃত্তির চেক ও ক্ষুদ্র নৃগোষ্ঠী ২ জন ছাত্রীর মাঝে ২টি বাইসাইকেল বিতরণ করা হয়।

মোখলেছুর রহমান/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন