, || ||

জীবননগরের ৫ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধের নির্দেশ

জীবননগরের ৫ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধের নির্দেশ

চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায় লাইসেন্স নবায়ন না করা এবং পরিবেশ ছাড়পত্র ও নারকোটিক্স ছাড়পত্র গ্রহণ না করায় পাঁচটি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

বন্ধের নির্দেশপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো—একতা প্যাথলজি, আলো ডায়াগনস্টিক সেন্টার, জীবননগর নার্সিং হোম, অঙ্কন ডায়াগনস্টিক সেন্টার ও জননী ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার।

সোমবার (২ নভেম্বর) চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদি জিয়া উদ্দিন আহমেদের স্বাক্ষরিত এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরকারি বিধি-বিধান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা এবং প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমোদন গ্রহণের বিষয়ে একাধিকবার নির্দেশনা দেওয়া হলেও কিছু প্রতিষ্ঠান তা যথাযথভাবে প্রতিপালন করেনি। ফলে জনস্বাস্থ্য সুরক্ষা ও স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, বেসরকারি ক্লিনিক, নার্সিং হোম ও ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার ক্ষেত্রে লাইসেন্স নবায়ন, প্রয়োজনীয় ছাড়পত্র, জনবল নিয়োগ, চিকিৎসাসেবা প্রদান, রোগীর তথ্য সংরক্ষণ, অপারেশন থিয়েটার ব্যবস্থাপনা এবং সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণসহ বিভিন্ন শর্ত যথাযথভাবে পালন করতে হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম তদারকিতে সিভিল সার্জনের নেতৃত্বে পরিদর্শন কার্যক্রম পরিচালনার কথাও উল্লেখ করা হয়েছে।

এছাড়া জনস্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে সরকারি নির্দেশনা অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্দেশনায় জানানো হয়েছে।

এএএম

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন