রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ || ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চুয়াডাঙ্গা ৬ বিজিবির বিশেষ অভিযানে ৮১ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল আটক

চুয়াডাঙ্গা ৬ বিজিবির বিশেষ অভিযানে ৮১ লক্ষাধিক টাকার অবৈধ মালামাল আটক

মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৮১ লক্ষ ৭০ হাজার ৬৫০ টাকা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ৬ বিজিবি অধীনস্থ দর্শনা, মুন্সিপুর, বড়বলদিয়া, মুজিবনগর, বুড়িপোতা, রুদ্রনগর, জগন্নাথপুর এবং ঠাকুরপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব মালামাল আটক করা হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার মোহাম্মদ রাজ মামুদ স্বাক্ষতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে ৬৮ বোতল ভারতীয় মদ, ১০৫ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৭৬৮০ পিস ভারতীয় ডেক্সাম্যাথাসন ট্যাবলেট, ৪৫৯০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ঔষুধ, ৬৩০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ইনজেকশন, ৩৬ পিস ভারতীয় সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২০ পিস ভারতীয় ভায়াক্রাম ট্যাবলেট, ০৪ কেজি ভারতীয় পেঁয়াজের বীজ, ১৩ পিস চায়না দোয়ারী জাল, ১২ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স এবং ০৪ পিস ভারতীয় থ্রীপিস আটক করে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসান বলেন, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এএসটি/জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন