যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনার দ্বিতীয় দফা ভেস্তে যাওয়ার খবরে ফের বেড়েছে তেলের দাম। হুট করেই তেলের দাম বাড়ায় বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।
রোববার (২৬ এপ্রিল) বৈশ্বিক তেলের মূল্য নির্ধারণের অন্যতম প্রধান সূচক ব্রেন্ট ক্রুড ২ শতাংশের বেশি বেড়ে বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে ব্যারেলপ্রতি ১০৭ দশমিক ৩৫ ডলারে পৌঁছায়।
যুদ্ধ শুরুর আগের তুলনায় এই দাম প্রায় ৪৭ শতাংশ বেশি, যা জ্বালানি আমদানিনির্ভর দেশগুলোর জন্য বাড়তি চাপের ইঙ্গিত দিচ্ছে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা এবং চলমান উত্তেজনা তেলের সরবরাহ নিয়ে শঙ্কা বাড়িয়েছে। ফলে বাজারে দাম বাড়ার প্রবণতা জোরদার হয়েছে।
ওএনবি ডেস্ক



