সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শর্ত মানলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে ইরান

শর্ত মানলেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে ইরান

ওএনবি ডেস্ক : যুক্তরাষ্ট্র অতিরিক্ত বাড়াবাড়ি এবং হুমকি জাতীয় কথাবার্তা বন্ধ করলেই তাদের সঙ্গে আলোচনায় বসবে ইরান ইরান। প্রেস টিভির বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১মে) তুরস্কে সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সেখানে তুরস্ক, কাতার, সৌদি আরব, মিশর, ইরাক এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের বৈঠকে বসার ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করেন তিনি।

বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরান এ যুদ্ধ শুরু করেনি এবং যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতি ভেঙে ফের হামলা শুরু করে— তাহলে তা মোকাবিলার জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত।

তিনি বলেন, তবে আমরা চাই (যুক্তরাষ্ট্রের সঙ্গে) আমাদের মতপার্থক্যগুলো সংলাপের মাধ্যমে সমাধান হোক। একটি স্থায়ী সমঝোতায় পৌঁছানোর জন্য ইরান ফের আলোচনায় বসতে ইচ্ছুক। তবে সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে অবশ্যই অতিরিক্ত বাড়াবাড়ি এবং হুমকি জাতীয় কথাবার্তা বন্ধ করতে হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। তারপর টানা ৪০ দিন যুদ্ধ শেষে গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান।

তারপর গত ১১ এপ্রিল শান্তি চুক্তি স্বাক্ষরের উদ্দেশে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসেন ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা। তবে ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও কোনো মীমাংসা না হওয়ায় চুক্তি স্বাক্ষর না করেই ফিরে যান তারা।

এনডি

 

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন