, || ||

মুক্তিপণের দাবিতে সুন্দরবন থেকে দুই বনজীবী অপহরণ

মুক্তিপণের দাবিতে সুন্দরবন থেকে দুই বনজীবী অপহরণ

সাতক্ষীরা : পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ থেকে জলদস্যুরা ইসমাইল শেখ (২৮) ও আব্দুল করিম (৪৮) নামের দুই বনজীবীকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে।

গতকাল রোববার সকালে সুন্দরবনের মাহমুদা নদীর মাইটভাঙা খাল থেকে আলিম ওরফে আলিফ বাহিনীর সদস্যরা তাদের জিম্মি করে বলে জানা যায়।

অপহরণের শিকার দুই বনজীবী শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মিজানুর শেখ এবং মৃত আব্দুর রহমানের ছেলে।

ফিরে আসা বনজীবীদের সহকারী বনজীবী আকবর আলীসহ অন্যরা জানান, গত ২৮ এপ্রিল ও ২৬ এপ্রিল এসব বনজীবী নিজ নিজ দলের সদস্যদের নিয়ে কদমতলা ষ্টেশন থেকে পাশ নিয়ে সুন্দরবনে যায়। ইসমাইল শেখ ও তার দল মাছ শিকার এবং আব্দুল করিম মধু সংগ্রহের জন্য সুন্দরবনে গিয়েছিল। তবে রোববার সকালে তারা মাহমুদা নদীতে অবস্থানকালে আলিম বাহিনীর সদস্যরা দু’টি নৌকাযোগে সেখানে পৌছে মোট তিনটি নৌকা থেকে দু’জনকে জিম্মি করে নিয়ে যায়।

সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, কোন বনজীবীকে অপহরণের বিষয়ে তাদের কাছে কেউ অভিযোগ করেনি। জানালে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

শ্যামনগর থানার ওসি খালেদুর রহমান জানান, সাধারণত জিম্মি বনজীবীদের নিরাপত্তার কথা ভেবে তাদের স্বজনরা প্রশাসনকে কিছুই জানায় না। ভুক্তোভোগীর স্বজন বা মহাজনদের কারও নিকট থেকে অভিযোগ পেলে পরবতী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আব্দুল মোমিন/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন