, || ||

জুনে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর, যেতে পারেন ভারত বা চীন

জুনে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর, যেতে পারেন ভারত বা চীন

ঢাকা : আগামী জুনে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন বা ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (৫ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বিদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুনে ভারত বা চীন সফরে যেতে পারেন।

সফর চূড়ান্ত হয়নি জানিয়ে তিনি বলেছেন, এ বিষয়ে আলোচনা চলছে। তার সফরের বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, সফরের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আলোচনা চলছে। এ বিষয়ে একটু অপেক্ষা করতে হবে।

তিনি বলেন, কোন দেশে সফর হবে তা এখনই বলা যাচ্ছে না। সফর নির্ধারণের ক্ষেত্রে উভয় দেশের সুবিধা, সংশ্লিষ্ট দেশের প্রধানমন্ত্রী বা শীর্ষ নেতৃত্বের উপস্থিতিসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নিয়েছেন। তবে তিনি এখনো বিদেশ সফর শুরু করেননি।

জেপি/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন