রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শালিক রেস্টুরেন্টের মালিকের বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের অভিযোগ ম্যানেজারের

শালিক রেস্টুরেন্টের মালিকের বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের অভিযোগ ম্যানেজারের

কক্সবাজার : কক্সবাজারের শালিক রেস্টুরেন্টের ম্যানেজার ও কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র মুজিবুর রহমান স্বাধীনকে অপহরণ করে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে রেস্টুরেন্টের মালিক নাছির উদ্দিন ও ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে।

অপহরণের তিনদিন পর মুক্তি পেয়ে সোমবার (১১ মে) দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ভুক্তভোগী মুজিবুর রহমান স্বাধীন।

তিনি অভিযোগ করে বলেন, গত ৮ মে রাতে ব্যবসায়িক কাজের কথা বলে নাছির উদ্দিন ও ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন কৌশলে বিমান যোগে তাকে ঢাকায় নিয়ে যায়। পরে ঢাকার তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকায় নাছির উদ্দিনের ভাড়া বাসার একটি ফ্ল্যাটে নিয়ে জিম্মি রাখে।

এক পর্যায়ে তার উপর চালানো অমানুষিক শারীরিক ও মানসিক নির্যাতন। জিন্মি রাখার এক পর্যায়ে তার ব্যাংক একাউন্ট থেকে টাকা তুলে নেয় নাছির ও সাজ্জাদের নেতৃত্বে থাকা চক্রটি। এ নিয়ে কক্সবাজারে স্থানীয় গণমাধ্যমে ঘটনার ব্যাপারে সংবাদ প্রকাশের পর মুজিবুর রহমানকে ছেড়ে দেয় অভিযুক্তরা।

সোমবার রাতে ঢাকা থেকে বিমান যোগে কক্সবাজার পৌঁছার পর কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেন।

এ নিয়ে সংবাদ সম্মেলনে আইনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানান, ভুক্তভোগী মুজিবুর রহমান।

এদিকে, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র মুজিবুর রহমান স্বাধীনকে অমানুষিক নির্যাতনের ঘটনায় জড়িত বির্তকিত ব্যবসায়ী নাসির ও ছাত্র লীগ নেতা সাজ্জাদকে গ্রেফতারের দাবী জানিয়েছেন মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

সোমবার বিকালে কলাতলি ডলফিন মোড়ে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে আয়োজিত মানববন্ধনে দ্রুত নাসিরকে গ্রেফতারের দাবী করেন শিক্ষার্থীরা।

শাহজাহান চৌধুরী শাহীন/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন