, || ||

সারাদেশ হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

সারাদেশ হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ঢাকা : গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাতজন মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে একজন হামে আক্রান্ত হয়ে বাকি ছয়জনের  হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৭০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৬৯ জন।

উল্লেখ্য, ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩০৫ জন। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ৪১৯ জন।

জেপি/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন