শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা সই

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা সই

ঢাকা : বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে ওয়াশিংটন ডিসির জ্বালানি দপ্তরে (ডিওই) এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়। যুক্তরাষ্ট্রের পক্ষে জ্বালানি সচিব ক্রিস রাইট এবং বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এতে স্বাক্ষর করেন।

সমঝোতার ফলে সাশ্রয়ী মূল্যে যুক্তরাষ্ট্র থেকে এলএনজি ও এলপিজিসহ বিভিন্ন জ্বালানি পণ্য আমদানির নতুন সুযোগ তৈরি হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, এই সমঝোতা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি টেকসই সরবরাহ ব্যবস্থার মাধ্যমে জ্বালানির উৎস বহুমুখীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই চুক্তির আওতায় তেল, গ্যাস, ভূ-তাপীয় ও জৈব জ্বালানি খাতে দুই দেশের মধ্যে প্রযুক্তি বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ গবেষণার সুযোগ তৈরি হবে।

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এই সমঝোতাকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান।

মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইটও এই চুক্তিকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ‘ঐতিহাসিক অগ্রগতি’ বলে মন্তব্য করেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস ও যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিএস/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন