সাতক্ষীরা : অর্থ আত্মসাৎ মামলায় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার গ্রামীণ বড়দল গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপক মো: মকবুল হোসেনকে ৫ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন খুলনার একটি আদালত।
পাশাপাশি একই আদালত তাকে ৪৮ হাজার ৭৪৯ টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদন্ড হয়।
শনিবার (২৩ মে) দুপুরে খুলনার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো: আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

একই মামলায় অপর দু’আসামিকে খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।
দন্ডপ্রাপ্ত আসামি মকবুল হোসেন জেলার কালিগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের বাসিন্দা মজিবুর রহমানের ছেলে।
খালাসপ্রাপ্ত অপর দু’আসামি হলেন, বড়দল গ্রামের গ্রামীণ ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক বিশ্বজিৎ বিশ্বাস ও গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা পরমানন্দ মন্ডল।
আব্দুল মোমিন/এনডি/এএস



