সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সাতক্ষীরায় ২ বস্তা ফেন্সিডিল উদ্ধার

সাতক্ষীরায় ২ বস্তা ফেন্সিডিল উদ্ধার

সাতক্ষীরা : সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার হাদিপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ মে) দিবাগত রাত ১১টার দিকে হাদিপুর এলাকায় অভিযান চালিয়ে এসব ফেন্সিডিল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাদিপুরে অভিযান চালানো হয়। সেখানে পরিত্যাক্ত অবস্থায় দুইটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তা দুইটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় থাকা ২৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, মাদকাকারবারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত ফেন্সিডিল জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পাশাপাশি মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে জানিয়েছে দেবহাটা থানার অফিসার ইনচার্জ।

আব্দুল মোমিন/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন