রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পরিবারের ৬ জনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

পরিবারের ৬ জনকে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

ঢাকা : যুক্তরাষ্ট্রের মাসকাটিন শহরে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তি নিজের পরিবারের ছয় সদস্যকে গুলি করে হত্যা করার পর ‘আত্মহত্যা’ করেছেন। মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় সোমবার দুপুরে একটি বাড়ি থেকে গুলির শব্দ শোনার পর জরুরি নম্বরে ফোন আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেন।

পরবর্তী তদন্তে শহরের আরও দুটি ভিন্ন স্থান থেকে দুই পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। একজনকে একটি বাসা থেকে এবং অন্যজনকে কাছাকাছি একটি ব্যবসা প্রতিষ্ঠানে। এ নিয়ে নিহতের মোট সংখ্যা দাঁড়ায় ছয়জনে।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে, নিহত সবাই তার পরিবারের সদস্য ছিলেন।

হত্যার পরপরই সন্দেহভাজন হামলাকারী সেখান থেকে পালিয়ে যান। তদন্তকারীরা হামলাকারীকে ৫২ বছর বয়সী রায়ান উইলস ম্যাকফারল্যান্ড হিসেবে শনাক্ত করেছেন।

ঘটনার পর পুলিশ তাকে অনুসরণ করতে থাকে। একপর্যায়ে মিসিসিপি নদীর তীরবর্তী একটি সেতুর কাছে তাকে ঘিরে ফেলা হলে তিনি নিজের আগ্নেয়াস্ত্র দিয়ে নিজেকেই গুলি করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মাসকাটিন পুলিশ বিভাগের প্রধান বলেন, ‘এ ধরনের ভয়াবহ ঘটনা পুরো সম্প্রদায়কে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি আমাদের গভীর সমবেদনা রয়েছে।’

পুলিশ আরও জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে অতীতে অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড ছিল।

জেএফজে

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন