গেল মার্চ মাসের ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার (১৪ এপ্রিল) এনবিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। তবে, আজ সকালে তাদের ওয়েবসাইটে বিষয়টি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি এবং ই-ভ্যাট সিস্টেম আপগ্রেডেশনের কারণে সৃষ্ট প্রযুক্তিগত সমস্যার প্রেক্ষিতে জনস্বার্থে মার্চ মাসের ই-ভ্যাট রিটার্ন অনলাইন দাখিলের সময় ২৩ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো।
এনবিআর আরও জানায়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (১ক) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




