, || ||

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: মোজাম্মেল বাবু-ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ

শাপলা চত্বর হত্যাযজ্ঞ: মোজাম্মেল বাবু-ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ

ঢাকা: রাজধানীর শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু ও সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

গত রোববার মোজাম্মেল বাবু ও বুধবার ফারজানা রূপাকে তদন্ত সংস্থায় জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কর্মকর্তারা। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের দায় এড়িয়ে জানান, যা হয়েছে সবকিছু উপরের নির্দেশেই করেছেন।

এসময় ৫ আগস্টের আগে সাবেক প্রধানন্ত্রীর বিভিন্ন সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজ দেখানো হলে, মোজাম্মেল বাবু দাবি করেছেন এগুলো এআই দ্বারা তৈরি করা হয়েছে।

উল্লেখ্য, গেল ৭ মে শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। আবেদন আমলে নিয়ে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারের পাঠানোর আদেশ দেন এবং জিজ্ঞাবাদের অনুমতি দেন।

প্রসিকিউশন বলছে, ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্ত্বরে হেফাজত ইসলামের সমাবেশ ঘিরে এই দুই সাংবাদিক মিথ্যা তথ্যা প্রচার করে হত্যাযজ্ঞের ঘটনা আড়াল করেছেন।

আরপি/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন