, || ||

অনিয়মই কেরুতে নিয়ম: ডিস্টিলারি অ্যাটেনডেন্ট থেকে ওয়্যার হাউজের ইনচার্জ!

অনিয়মই কেরুতে নিয়ম: ডিস্টিলারি অ্যাটেনডেন্ট থেকে ওয়্যার হাউজের ইনচার্জ!

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত দেশের অন্যতম বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান কেরু এ্যান্ড কোম্পানির ডিসটিলারি অ্যাটেনডেন্ট পদে কর্মরত একরামুল হককে সরকারি চাকরি বিধি তোয়াক্কা না করে নিয়ম বহির্ভূত ভাবে ওয়্যার হাউজের ইনচার্জ পদে পদায়নের অভিযোগ উঠেছে।

জানা গেছে, সম্প্রতি ময়মনসিংহ ও শান্তাহার ওয়্যার হাউজের ইনচার্জ পদে রদবদল হয়। সেখানে ২০ তম গ্রেডে কর্মরত অষ্টম শ্রেণী পাস ডিসটিলারি অ্যাটেনডেন্ট একরামুল হককে ময়মনসিংহ ওয়্যার হাউজ থেকে সান্তাহার ওয়্যার হাউজের সহকারী ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কিন্তু অভিযোগ উঠেছে, সরকারী চাকরির বিধি-নিষেধ অমান্য করে নিয়ম বহির্ভূতভাবে একরামুলকে সান্তাহার ওয়ার হাউজের সহকারী ইনচার্জ করা হয়েছে।

এদিকে, গত শনিবার ময়মনসিংহ ওয়্যার হাউজে থেকে সান্তাহার ওয়ার হাউজের সহকারী ইনচার্জ হিসাবে দায়িত্ব দিয়ে একরামুল হকের নামে চিঠি ইস্যু করেছে কেরু এ্যান্ড কোম্পানি কর্তৃপক্ষ।

কেরু সূত্রে জানা গেছে, মোহাম্মদ একরামুল হক অষ্টম শ্রেণী পাস করে (ওএস) বোর্ড ডিসটিলারি অ্যাটেনডেন্ট পদে (ডিস্টিলারি বয়লার টেন্ডেল) কর্মরত ছিলেন। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ডেপুটেশনে ময়মনসিংহ ওয়ার হাউজের সহকারী হিসেবে যোগদান করেন।

কেরুর বিভিন্ন ডিস্টিলারি ওয়ার হাউজে ইনচার্জ পদে যারা আছেন তারা সকলেই (১৬ তম গ্রেড) সিনিয়র ক্লার্ক পদে কর্মরত। তবে ২০ তম গ্রেডের (ওএস) কমিশনে থাকা এক ব্যাক্তি কিভাবে ওয়ার হাউজে সহকারী ইনচার্জ হিসাবে নিয়োগ পেলো এ নিয়ে শ্রমিকদের মধ্যে চলছে সমালোচনার ঝড়।

তথ্য বলছে, একজন ওয়ার হাউজের ইনচার্জ হতে হলে অবশ্যই পে কমিশনের একজন ১৬ তম গ্রেডের চাকরিজীবী হতে হবে। কোন (ওএস) বোর্ড কর্মচারী ওয়ার হাউজের ইনচার্জ বা সহকারী ইনচার্জ হতে পারবে না।

কেরুতে কর্মরত শ্রমিকদের দাবি, তিনি কোনোভাবেই সহকারী ওয়ার হাউজের যোগ্য নন। সরকারি নিয়ম ও বিধি নিষেধ উপেক্ষা করে কেন এবং কিভাবে এই পদায়ন সম্ভব হলো তা কারোরই বোধগম্য নয়।

কোন যোগ্যতায় বা কিসের ভিত্তিতে ওই পদে যোগদান করেছে এ ব্যপারে জানতে চাইলে একরামুল হক সদুত্তর না দিয়ে বলেন, এটা কতৃপক্ষ জানেন। আপনার কিছু জানার থাকলে কতৃপক্ষের সাথে কথা বলেন।

একরামুল হকের পদায়নের বিষয়ে কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ রাব্বিক হাসান বলেন, বিষয়টি শিল্প মন্ত্রণালয় ও কর্পোরেশন জানেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় এটি হয়েছে।

ইএআর/এনডি/এএস

 

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন