শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

একই প্রশ্নপত্রে সব বোর্ডে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

একই প্রশ্নপত্রে সব বোর্ডে পরীক্ষা: শিক্ষামন্ত্রী

ঢাকা: দেশের সকল পাবলিক পরীক্ষাগুলোতে সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মলেন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। এইচএসসিতে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার সব ধরনের ব্যবস্থা করেছি।

প্রত্যেকটা বোর্ডের একটা প্রতিযোগিতা থাকে, মূলত সেজন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, শিক্ষার্থীদের সাংস্কৃতিক উন্নতির পাশাপাশি তাদের নৈতিক শিক্ষাব্যবস্থা করা হয়েছে। ‘শিক্ষাপ্রতিষ্ঠানে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে না’—মন্ত্রিসভার বৈঠকে এমন কোনো সিদ্ধান্ত হয়নি।

পরীক্ষার সময় সমস্যা হলে তার জন্য ব্যবস্থা নেওয়া আছে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার সময় ঝড়, অতিবৃষ্টি, বন্যা অথবা যে কোনো দুর্যোগ হলে বিকল্প ব্যবস্থা রাখব। প্রশ্নপত্র তো আগেই পৌঁছে যাবে।

পিএস/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন