, || ||

এমবাপ্পের জোড়া গোল, ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স

এমবাপ্পের জোড়া গোল, ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স

ঢাকা: শততম আন্তর্জাতিক ম্যাচটি স্মরণীয় হয়ে থাকল কিলিয়ান এমবাপ্পের। বিশ্বকাপে ফিলাডেলফিয়ায় ইরাকের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে জোড়া গোল করে দলকে জিতিয়েছেন এই ফরাসি তারকা।

ইরাককে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপের গ্রুপপর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে তারা। মঙ্গলবার (২৩ জুন) এ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করলো ফ্রান্স।

এদিন ম্যাচের শুরুতে বলের দখলে পিছিয়ে না থাকলেও ফ্রান্সের আক্রমণভাগের গতির সঙ্গে তাল মেলাতে হিমশিম খেতে থাকে ইরাক। অন্যদিকে জিদান ইকবালের নেতৃত্বে কয়েকটি সম্ভাবনাময় আক্রমণ গড়ে তোলে ইরাকও।

ম্যাচের ১৪ মিনিটে বক্সের বাইরে ডান প্রান্ত থেকে বাঁ পায়ের শক্তিশালী শটে ইরাকের জাল খুঁজে নেন এমবাপ্পে। ইরাকি গোলরক্ষক আহমেদ বাসিল বলের নাগাল পেলেও সেটি আটকে রাখতে পারেননি।

গোল হজমের পরও লড়াই চালিয়ে যায় ইরাক। অন্যদিকে একের পর এক আক্রমণ চালালেও দ্বিতীয় গোল পায়নি ফ্রান্স। ফলে এমবাপ্পের একমাত্র গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

ম্যাচের ৫৪ মিনিটে ইরাকের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। ৫৯ মিনিটে এমবাপ্পের তৈরি সুযোগ থেকে অলিসের চিপ শট ক্রসবারে লেগে ফিরে আসে।

তবে ৬৬ মিনিটে আর ভুল হয়নি। অলিসের দারুণ পাস থেকে দেম্বেলে নিচু শটে গোল করে ফ্রান্সকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন। শেষদিকে হ্যাটট্রিকের সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি এমবাপ্পে।

শেষ পর্যন্ত এমবাপ্পের জোড়া গোল ও দেম্বেলের এক গোলে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে ফ্রান্স। শততম আন্তর্জাতিক ম্যাচে দুই গোল করে ম্যাচসেরার পারফরম্যান্স উপহার দেন এমবাপ্পে।

জেএফজে

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন