, || ||

কেরুসহ বিভিন্ন স্থান পরিদর্শন করলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জ কমান্ডার

কেরুসহ বিভিন্ন স্থান পরিদর্শন করলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জ কমান্ডার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা অবস্থিত দেশের সবচেয়ে বড় চিনিকল কেরু এন্ড কোং সহ জেলার বিভিন্ন স্থান পরিদর্শন করলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ।

সোমবার (২৯ জুন) সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত প্রথমে চুয়াডাঙ্গার বিভিন্ন স্থানে কর্তব্যরত আনসার সদস্যদের সাথে দেখা করে তাদের সার্বিক খোঁজ খবর নেন তিনি।

প্রথমে দর্শনায় কেরু এ্যান্ড কোম্পানিতে কর্মরত আনসার সদস্যদের সাথে দেখা করে তাদের সার্বিক খোঁজ খবর নেন। এরপর কেরু এন্ড কোম্পানির ডিস্টিলারি বিভাগ পরিদর্শন করেন।

এরপর দামুড়হুদা উপজেলা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ও উপজেলা আনসার কার্যালয় পরিদর্শন শেষে চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়ন (৯ বিএন) এর বিশেষ দরবারে অংশগ্রহণ করেন।

দরবার শেষে ব্যাটালিয়ান আনসারদের বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এরপর তিনি চুয়াডাঙ্গা জেলা আনসার ভিডিপির কার্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ (বিভিএম, পিভিএমএস) বলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বাংলাদেশের সব থেকে বড় একটি শৃঙ্খলা বাহিনী। দেশের সার্বভৌমত্ব রক্ষা করা দেশের আইন-শৃঙ্খলা রক্ষা করা সহ দেশের এবং আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এটা মাঠ পর্যায়ে দেখার জন্যই খুলনা বিভাগের বিভিন্ন স্থানে আমাদের যে ইউনিট রয়েছে সেগুলো আমি পরিদর্শন করছি।

তিনি বলেন, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ব্যাপক কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নকে বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। এটি আনসার ভিডিপির সাথে সংশ্লিষ্ট পরিবারের সদস্য মিলে প্রায় তিন কোটি জনতার ভাগ্য পরিবর্তনের একটি মাইল ফলক। “মাননীয় মহাপরিচালক মহোদয় আনসার ও ভিডিপি সদস্যদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে ‘সঞ্জীবন প্রকল্প’ গ্রহণ করেছেন। বর্তমানে এ প্রকল্পটি পাইলট প্রকল্প হিসেবে বাস্তবায়নাধীন রয়েছে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে দেশের প্রতিটি উপজেলায় আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। ‘সঞ্জীবন প্রকল্প’ আনসার ও ভিডিপি সদস্যদের আর্থ-সামাজিক উন্নয়নের এক অনন্য মাইলফলক ও উন্নয়নের রূপকার হিসেবে কাজ করবে। সে জন্য দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনসার ও ভিডিপি চুয়াডাঙ্গা জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রফিকুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, কেরু এ্যান্ড কোম্পানীর জিএম (প্রশাসন) আল ফারুক ওমর শরিফ গালিব, দামুড়হুদা উপজেলা আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক এর ম্যানেজার মো: জহুরুল ইসলাম, কর্মকর্তা মো: আশরাফ আলী সহ বিভিন্ন কর্মকর্তারা।

ইএআর/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন