শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ভবিষ্যদ্বাণী করা জার্মান গণিতবিদকে নেইমারের খোঁচা!

ভবিষ্যদ্বাণী করা জার্মান গণিতবিদকে নেইমারের খোঁচা!

ঢাকা: ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির অন্তিম মুহূর্তের গোল সেলেসাওদের এনে দিয়েছে উল্লাসের উপলক্ষ।

কিন্তু এই রোমাঞ্চকর জয়ের পর মাঠের পারফরম্যান্স ছাপিয়ে বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের শিরোনাম কেড়ে নিয়েছেন নেইমার জুনিয়র।

তবে এবার মাঠে না নেমেও সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভবিষ্যদ্বক্তাকে খোঁচা দিয়ে বড়সড় বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।

জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্ট, যিনি গত তিনটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের নাম নিখুঁতভাবে মিলিয়ে দিয়েছিলেন, তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে এবারের আসরে শেষ বত্রিশ থেকেই বিদায় নেবে ব্রাজিল।

ক্লেমেন্টের এই ভবিষ্যদ্বাণীটিকে বেশ ব্যক্তিগতভাবেই নিয়েছিলেন নেইমার। ব্রাজিল জয় নিয়ে মাঠ ছাড়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লেমেন্টকে উদ্দেশ্য করে একটি সরাসরি বার্তা পাঠান তিনি।

এক্সে দেওয়া এক পোস্টে ক্লেমেন্টকে উদেশ্য করে নেইমার লিখেন, “জনাব জোয়াকিম ক্লেমেন্ট… দয়া করে পরের বিশ্বকাপে আবার চেষ্টা করবেন।”

জাপানের বিপক্ষে দুর্দান্ত জয়ে শেষ ১৬-র টিকিট নিশ্চিত করার পর নেইমারের এমন পোস্ট মুহূর্তেই ভাইরাল হয় স্মাজিক মাধ্যমে। অনেকেই নেইমারের সঙ্গে তাল মিলিয়েছেন। কেউ কেউ নেইমারের সমালোচনাও করছেন।

জোয়াকিম ক্লেমেন্টের এই জটিল গাণিতিক মডেলটি মূলত অর্থনৈতিক চলক, জনমিতি এবং ক্রীড়া বিষয়ক সূচকের ওপর ভিত্তি করে তৈরি।

তাঁর এই মডেলে যেসব বিষয় গুরুত্ব পায় মাথাপিছু জিডিপি যা সংশ্লিষ্ট দেশের ক্রীড়া পরিকাঠামো ও বিনিয়োগের স্তরকে নির্দেশ করে। এছাড়া জনসংখ্যার আকার যা প্রতিভার বড় উৎস বা ট্যালেন্ট পুল তৈরিতে সাহায্য করে।

এমনকি সমাজে ফুটবলের সাংস্কৃতিক গুরুত্ব, ফিফা র‍্যাংকিংয়ে দলের বর্তমান অবস্থান এবং মাঠের ‘অপ্রত্যাশিত ভাগ্য’, এসবও বিবেচনায় নেয় জার্মান গণিতবিদের সেই মডেল।

ক্লেমেন্টের এই মডেল অনুযায়ী, সেমিফাইনালে স্পেনকে হারিয়ে ফাইনালে উঠবে নেদারল্যান্ডস এবং পর্তুগালকে পরাজিত করে ডাচরাই হবে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত চ্যাম্পিয়ন।

জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন