ঢাকা: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফনে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
আগামী ৪ থেকে ৯ জুলাই খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। দেশটির রাজধানী তেহরান, পবিত্র নগরী কোম ও মাশহাদে এই আয়োজন করা হবে।
কূটনৈতিক একটি সূত্র জানায়, ইরানের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে আগামী ৩ জুলাই স্পিকার হাফিজ উদ্দিনের তেহরানে যাওয়ার কথা রয়েছে।
বাংলাদেশের স্পিকারকে পাঠানো আমন্ত্রণপত্রে ইরানের স্পিকার লিখেছেন, ‘এই ঐতিহাসিক ও মহিমান্বিত আয়োজনে আপনাকে আতিথেয়তা দেওয়ার সুযোগ পেতে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।’

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির জানাজা আগামী ৪ জুলাই তেহরানে শুরু হবে এবং ৯ জুলাই তার নিজ শহর মাশহাদে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের রাজধানী তেহরানের নিজ কার্যালয়ে মার্কিন-ইসরায়েলি যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। দীর্ঘ প্রস্তুতির পর আগামী জুলাই মাসে তার দাফনের তারিখ চূড়ান্ত করা হয়।
জেএফজে/এনডি/এএস



