, || ||

দাম কমলো এলপিজি গ্যাসের

দাম কমলো এলপিজি গ্যাসের

ঢাকা: দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

প্রতি ১২ কেজি এলপিজির দাম ৩৫৭ টাকা কমিয়ে ১৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার (২ জুলাই) নতুন এ দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এছাড়া অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

এর আগে সবশেষ ২ জুন ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।

সেই সঙ্গে ওইদিন যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

পিএস/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন