সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

খামেনিকে শ্রদ্ধা জানাতে দ্বিতীয় দিনেও গ্র্যান্ড মোসাল্লায় মানুষের ঢল

খামেনিকে শ্রদ্ধা জানাতে দ্বিতীয় দিনেও গ্র্যান্ড মোসাল্লায় মানুষের ঢল

ঢাকা: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে দ্বিতীয় দিনেও রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় হাজারো মানুষ জড়ো হয়ে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।

রোববার (৫ জুলাই) ভোর থেকেই তেহরানের প্রধান নামাজের স্থান ইমাম খোমেনি মোসাল্লায় শোকানুষ্ঠান শুরু হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষের ধারাবাহিক উপস্থিতিতে পুরো এলাকা শোকাহত মানুষের ভিড়ে পরিণত হয়েছে।

সকালজুড়ে বিভিন্ন প্রদেশ থেকে মানুষ দলে দলে অনুষ্ঠানে যোগ দেন। শেষ শ্রদ্ধা জানাতে মানুষের উপস্থিতি দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকে।

অনুষ্ঠানকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নিরাপত্তা বাহিনী, জরুরি সেবা, চিকিৎসক দল ও সহায়তাকারী কর্মীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। পাশাপাশি যাতায়াতের পথ, চিকিৎসা সহায়তা, খাবার ও বিশ্রামসহ বিভিন্ন সেবারও ব্যবস্থা রাখা হয়েছে।

খামেনি প্রায় ৩৭ বছর ধরে ইরানের ক্ষমতায় ছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় তিনি ৮৬ বছর বয়সে নিহত হন।

তার দাফন প্রক্রিয়ায় শিয়া মতাবলম্বীদের কাছে প্রতিশোধের প্রতীক হিসেবে বিবেচিত লাল পতাকা তেহরানের গ্র্যান্ড মোসাল্লাসহ বিভিন্ন স্থানে দেখা গেছে।

এসব আয়োজন ‘আমাদের জেগে উঠতেই হবে’ স্লোগানে মুখর ছিল। এ ছাড়া খামেনির মুষ্টিবদ্ধ হাতের একটি প্রতিকৃতিও তেহরানে প্রদর্শন করা হয়েছে।

নিহত সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার ভোর থেকেই দাফন অনুষ্ঠানে অংশ নিতে গ্র্যান্ড মোসাল্লায় হাজার হাজার মানুষ জড়ো হতে শুরু করেন।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, বেশ কয়েকটি মেট্রো স্টেশনে জনতা ‘আমেরিকার ধ্বংস হোক’ এবং ‘ইসরাইলের ধ্বংস হোক’ স্লোগান দিচ্ছেন।

জেএফজে

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন