, || ||

নবাগত ইউএনওর সঙ্গে জীববনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

নবাগত ইউএনওর সঙ্গে জীববনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

চুয়াডাঙ্গা: জীবননগর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় ইউএনও সুমাইয়া সুলতানা এ্যানি সাংবাদিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মানোন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

তিনি বলেন,আমি জীবননগরে নতুন দায়িত্ব গ্রহণ করেছি। উপজেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করতে আপনাদের গঠনমূলক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।

ইউএনও বলেন, প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করা সহজ হবে। আমরা সবাই মিলে জীবননগরকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- জীবননগর প্রেসক্লাবের সভাপতি- ফয়সাল মাহতাব মানিক, সাধারণ সম্পাদক- রিপন হোসেন, সহ-সাধারণ সম্পাদক- মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক- জাহিদুল ইসলাম কাজল, সমাজকল্যাণ ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- মনিরুজ্জামান রিপন এবং নির্বাহী সদস্য- মো. আতিয়ার রহমান ও মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সদস্য- ডিএম মতিয়ার রহমান, আহাম্মদ সগীর, আজিজুর রহমান, ফেরদৌস ওয়াহিদ, ওমর ফারুক, সজীব হোসেন, আবু বকর সিদ্দিক, রফিকুল ইসলাম, এমআই আতিয়ার, আব্দুল হাকিম, রফিকুল অনিক সিদ্দিকী তন্ময়।

ওএনবি

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন