, || ||

কর্তৃত্ব নিশ্চিত হওয়ার পরই পুনরায় খুলেবে হরমুজ প্রণালি: ইরান

কর্তৃত্ব নিশ্চিত হওয়ার পরই পুনরায় খুলেবে হরমুজ প্রণালি: ইরান

ঢাকা: হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পুরোপুরি ইরানের কর্তৃত্বে নিশ্চিত হওয়ার পরই এটি পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আক্রমি-নিয়া।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে তিনি বলেন, হরমুজ প্রণালি পুনরায় চালু করতে হলে যুক্তরাষ্ট্রকে গত মাসে হওয়া শান্তি কাঠামো চুক্তির শর্তগুলো মেনে চলতে হবে।

মোহাম্মদ আক্রমি-নিয়া বলেন, ইরানের বিরুদ্ধে সব ধরনের ‘বৈরী কর্মকাণ্ড’ বন্ধ করতে হবে এবং হরমুজ প্রণালি পরিচালনায় ইরানের নির্ধারিত নিয়ম-কানুন গ্রহণ করতে হবে।

আক্রমি-নিয়া আরও বলেন, যুক্তরাষ্ট্রের চলমান সামরিক হামলা ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বাধ্য করতে পারবে না।

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে।

যুক্তরাষ্ট্র ইরানে সামরিক হামলা চালানোর পর তেহরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে।

এর আগে পাকিস্তানের মধ্যস্থতায় দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে একটি কাঠামোগত শান্তি চুক্তির বিষয়ে উভয় পক্ষ সম্মত হলেও সাম্প্রতিক হামলা-পাল্টা হামলার ঘটনায় পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে।

জেএফজে

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন