, || ||

প্রবাসী কার্ডে যেসব সুবিধা মিলবে

প্রবাসী কার্ডে যেসব সুবিধা মিলবে

ঢাকা: আগস্টে পরীক্ষামূলকভাবে বহুল প্রতীক্ষিত ‘প্রবাসী কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। প্রথম পর্যায়ে জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসীদের জন্য ডেবিট কার্ড ইস্যু করা হবে।

গতকাল শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রবাসী কার্ড–সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ কার্ডের মাধ্যমে মিলবে অন্তত ১০টি বিশেষ সুবিধা।

প্রবাসী কার্ডের মাধ্যমে প্রবাসীরা বিভিন্ন ধরনের সুবিধা পাবেন:

১। দেশে-বিদেশে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহার ও বিশেষ ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা।
২। আন্তর্জাতিক বিমান বন্দরে কমপ্লিমেন্টারি মিট এন্ড গ্রিট সেবা।
৩। বিমানের টিকেট ও হোটেল বুকিংয়ে ডিসকাউন্ট।
৩। দেশে-বিদেশে ন্যায্যমূলে গাড়ি বুকিং ও সিগনেচার কার্ডে এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ সেবা।
৪। সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ ও বেসরকারিতে ডিসকাউন্ট সুবিধা।
৫। কার্ডধারীর মৃত্যুতে বিনা খরচে লাশ পরিবহন।
৬। প্রবাস ফেরতদের পুনর্বাসনের সুযোগ ও বীমা সুবিধা।
৭। জমি রেজিস্ট্রেশন, নামজারি, ইউটিলিটি, লাইসেন্স ও বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার।
৮। রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং ও ঋণ সুবিধা।
৯। কার্ডের মাধ্যমে সরাসরি টাকা পাঠানোসহ সহজে লেনদেন।
১০। এনআইডি, পাসপোর্ট ও কুনস্যুলার সেবায় অগ্রাধিকার, ব্যাংক ও সরকার প্রদত্ত অন্যান্য সুবিধা দেওয়া।

উল্লেখ্য, সরকার ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং আগামী বছরের জুনের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে। পরবর্তী ধাপে প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

ওএনবি/পিএস/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন