শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

এসএসসি ফলাফল: কোন বোর্ডে পাসের হার কত

এসএসসি ফলাফল: কোন বোর্ডে পাসের হার কত

ঢাকা: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর পরীক্ষায় মোট পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠান ৬৬৯টি, শূন্য পাস ৩১২টি।

ঢাকা বোর্ড: ৭১.৬৩, রাজশাহী বোর্ড: ৭১.১, যশোর বোর্ড: ৬৬.২৭, কুমিল্লা বোর্ড: ৬৫.৪২, বরিশাল বোর্ড: ৬০.৩৫, চট্টগ্রাম বোর্ড: ৫৯.৪৮, সিলেট বোর্ড: ৫৮.৮৮, দিনাজপুর বোর্ড: ৫৮.০৫, ময়মনসিংহ বোর্ড: ৫৭.৩৯, মাদ্রাসা বোর্ড: ৫৫.৪৯, কারিগরি বোর্ড: ৫৮.২০ শতাংশ।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ফরম পূরণ করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।

এর আগে সোমবার সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। পরীক্ষার্থীরা অনলাইন, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফোনের এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

পিএস/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন