রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ঢাকা: সারা দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৯১৫ জনে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে হাম ও হামের উপসর্গের নতুন রোগী এসেছে ১ হাজার ৩১ জন। এর মধ্যে নিশ্চিত হাম ৫০ জনের। আর হামের উপসর্গ রয়েছে ৯৮১ জনের শরীরে

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৯১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৮১৬ জন ও হামে আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৭৭৮ জনে। আর এ পর্যন্ত মোট ১৭ হাজার ৯৩০ রোগীর শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ২৫ হাজার ৩৮৬ রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২০ হাজার ৯১৩ জন।

পিএস/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন