শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ দুপুরে

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ দুপুরে

ঢাকা: রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ। তফসিল অনুযায়ী বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে হবে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ। নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান আগামীকাল রাতে বঙ্গভবনে আয়োজন করা হবে।

এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনা দলের মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপর প্রার্থী হলেন জামায়াতসহ ১১ দলীয় ঐক্যজোট মনোনীত কর্নেল (অব.) অলি আহমদ।

নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ জানান, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাতীয় সংসদে হবে ভোট গ্রহণ। বিকাল ৫টার পর সংসদ কক্ষেই ব্যালট গণনা করা হবে।

সংরক্ষিত নারীসহ সংসদে ভোট আসন ৩৫০। বিএনপির আসলাম চৌধুরীর সংসদ সদস্যপদ আদালত বাতিল করায় এবারের রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য।

বেলা ২টা থেকে ভোট শুরু হবে, চলবে বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচন কমিশন ও সংসদ উভয়ে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে নির্বাচন শুরুর ৫ মিনিট আগে ভোটের লাইভ টেলিকাস্ট শুরু হবে।

রাষ্ট্রপতি, স্পিকার, প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেতা এবং আমাদের রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলামের ভোট প্রদান সরাসরি সম্প্রচার করা হবে।

এদিকে রাষ্ট্রপতি নির্বাচন সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচনের প্রধান নির্বাচনী কর্মকর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের যত রকম প্রস্তুতি প্রয়োজন তা আমরা সম্পন্ন করেছি। আমাদের প্রস্তুতির মধ্যে কোনো ঘাটতি নেই। এ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবার সহযোগিতা পাচ্ছি।

তিনি বলেন, আমাদের বিশ্বাস, সুন্দর একটা নির্বাচন সম্পন্ন করতে পারব। বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের দিকে বিশ্ববাসী তাকিয়ে আছে। সুতরাং এটা একটা ঐতিহাসিক মুহূর্ত।

তিনি আরও বলেন, কোন প্রার্থী কতটি ভোট পেলেন, কতটি ভোট বাতিল বা নষ্ট হলো সংখ্যাগুলো সব বিস্তারিত আমি ঘোষণা করব। যিনি বিজয়ী হবেন বা যিনি সংখ্যাগরিষ্ঠ ভোট পাবেন, তার নাম ঘোষণা করে দেব। এরপর গেজেট প্রকাশ করব।

জেপি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন