শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সাভারে তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

সাভারে তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ জনের মরদেহ উদ্ধার

সাভার: সাভারে একটি ভাড়া বাসার তালাবদ্ধ ঘর থেকে এক নারী, পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। পুরুষের গলায় গামছা পেঁচানো থাকায় ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে আশুলিয়ায় মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর ভাড়া বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

‎স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে তারা বাসটি ভাড়া নিয়েছিলেন। গতরাতে ওই কক্ষ থেকে পচা দুর্গন্ধ আসায় তারা তাৎক্ষণিক পুলিশকে ফোন দেয়।

খবর পেরে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। এছাড়া সিআইডির ফরেনসিক টিম ভোরে এসে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে নিহতরা স্বামী-স্ত্রী। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

আর/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন