শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

ঢাকা: আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

বিমানমন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে ১৬ ডিসেম্বর।আগামী বছরের মে মাস নাগাদ থার্ড টার্মিনাল পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হবে। প্রথম দিনে চলাচল করবে ২০টি উড়োজাহাজ।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, নির্ধারিত সময়ের মধ্যে থার্ড টার্মিনাল চালুর জন্য সংশ্লিষ্ট জাপানি প্রতিষ্ঠানকে এ বিষয়ে জোরালোভাবে তাগিদ দেওয়া হয়েছে। প্রথমে আংশিকভাবে টার্মিনালের কার্যক্রম শুরু করা হবে। এরপর ধাপে ধাপে পুরো টার্মিনাল চালু করা হবে।

তিনি জানান, থার্ড টার্মিনাল পরিচালনার আয়ের ২৭ শতাংশ পাবে বাংলাদেশ। পাশাপাশি গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ৫০ শতাংশের দায়িত্ব পালন করবে বিমান বাংলাদেশ।

মন্ত্রী জানান, থার্ড টার্মিনালের পুরো কার্যক্রম চালু হলে প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০টি উড়োজাহাজ হ্যান্ডেল করা সম্ভব হবে। এতে দেশের প্রধান বিমানবন্দরের যাত্রী ও উড়োজাহাজ পরিচালনার সক্ষমতা বাড়বে।

যাত্রীসেবা সহজ করতে দ্রুত লাগেজ সরবরাহের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এ ক্ষেত্রে যাত্রীদের বিমান থেকে নামার পর ১৫ মিনিটের মধ্যে লাগেজ বুঝিয়ে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

জেপি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন