সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মাগুরায় বাস চাপায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু

মাগুরায় বাস চাপায় প্রবাসীর স্ত্রীর মৃত্যু

মাগুরা শালিখায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পপি খাতুন (৩৬) নামে এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার আড়পাড়া বাজার সংলগ্ন ব্রিজের ওপর এ ঘটনা ঘটে।

নিহত পপি খাতুন মাগুরা সদর উপজেলার রাজিবের পাড়া গ্রামের প্রবাসী রাজ্জাক মোল্লার স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাজার শেষে বাড়ি ফেরার পথে ব্রিজের ওপর দিয়ে রাস্তা পার হচ্ছিলেন পপি খাতুন। সে সময় দ্রুত গতিতে ছুটে আসা যশোরগামী বাসটি তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামনগর হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, মাগুরা থেকে যশোরগামী একটি লোকাল বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।‌

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে দীর্ঘদিন ধরেই বেপরোয়া গতি ও চালকদের দায়িত্বহীনতায় এমন দুর্ঘটনা বাড়ছে। কার্যকর নজরদারি ও কঠোর ব্যবস্থা না নিলে এ ধরনের প্রাণহানি থামবে না বলেও ক্ষোভ প্রকাশ করেন তারা।

মোখলেছুর রহমান/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন