৭৩ পিস ইয়াবাসহ চুয়াডাঙ্গার জীবনগরের বহিষ্কৃত যুবদল নেতা গাজী জাহিদ হাসানকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চুয়াডাঙ্গা জেলা কার্যালয়।
গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে গাজী জাহিদ হাসানকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।
গাজী জাহিদ হাসান জীবননগর পৌর এলাকার মহানগর দক্ষিণপাড়ার মোঃ নুরুল ইসলামের ছেলে।

ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাধীন মহানগর দক্ষিণপাড়াস্থ মোঃ জাহিদ হাসান (৩৭) এর নিজ বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির কাঠের আলমারীর ড্রয়ারের মধ্যে সিগারেটের প্যাকেট থাকা ৭৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সংস্থাটি আরও জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ মনিরুজ্জামান বাদী হয়ে জীবননগর থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন।
ডি/জেএন



