, || ||

দামুড়হুদায় সাজু হত্যা মামলার আসামি হুমায়ুন গ্রেফতার

দামুড়হুদায় সাজু হত্যা মামলার আসামি হুমায়ুন গ্রেফতার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সাজু হত্যা মামলার এজাহারনামীয় আসামী মোঃ হুমায়ুন কবির (৫৫)-কে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার খাঁ পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, চুয়াডাঙ্গা সদর থানাধীন সাদেক আলী মল্লিকপাড়া গ্রামের মোঃ রাজু শেখ (৩২)-এর ভাই সাজুর সঙ্গে দামুড়হুদার খাঁ পাড়া গ্রামের সাজুর মোবাইল ফোন ভাঙাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে খাঁ পাড়ায় জনৈক বাবলু মিয়ার বাড়ির সামনে রাস্তার ওপর এজাহারনামীয় ৭ জনসহ অজ্ঞাতনামা ৮-১০ জন আসামি পূর্বপরিকল্পিতভাবে চাপাতি দিয়ে ভিকটিম সাজুর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।

পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ ফেব্রুয়ারি সকাল ০৭টার দিকে সাজু মৃত্যুবরণ করেন। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় ২৬ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করেন মৃতের স্বজনেরা।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশ অপরাধ দমন, অপরাধীদের গ্রেফতার এবং জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বদা তৎপর রয়েছে।

এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন