রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মাগুরায় “হাম রুবেলা টিকদান” ক্যাম্পেইন এর উদ্বোধন

মাগুরায় “হাম রুবেলা টিকদান” ক্যাম্পেইন এর উদ্বোধন

মাগুরার শ্রীপুরে হাম- রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। 

সোমবার (২০ এপ্রিল) সকাল ৯ টায় শ্রীপুর ইউনিয়নের সাব ব্লকের অস্থায়ী টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম শুরু করা হয়।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলামের উপস্থিতিতে স্বাস্থ্য সহকারী সঞ্চিতা চক্রবর্তী ৩ বছরের শিশু রিধিপাল,সৌম্যপাল ও স্নেহাচন্দ্রকে হাম-রুবেলা টিকা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ আশরাফুজ্জামান লিটন,শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গণি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ শামিম আল- রশীদ প্রমূখ।

আয়োজকরা জানান, ০৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এক ডোজ করে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। সোমবার সকাল ৮ টা থেকে শুরু হয়ে আগামী তিন সপ্তাহব্যাপী টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে।

মোখলেছুর রহমান/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন