, || ||

শ্বাসকষ্টজনিত কারণে ইবির জার্নালিজম বিভাগের শিক্ষার্থী জীবননগরের সৈকতের মৃত্যু

শ্বাসকষ্টজনিত কারণে ইবির জার্নালিজম বিভাগের শিক্ষার্থী জীবননগরের সৈকতের মৃত্যু

শ্বাসকষ্টজনিত কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের (২০২০-২১) শিক্ষাবর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলামের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার শ্বাসকষ্টজনিত কারণে শারীরিক অবস্থার অবনতি হলে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কতব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তরিকুল ইসলাম সৈকত চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার এলাকার শাহাজান মিয়ার ছেলে। তিনি ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তার অকালমৃত্যুতে ইবি ক্যাম্পাস ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পারিবারিক ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তরিকুল দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে রোগে (এ্যাজমা) ভুগছিলেন। এর আগে কোরবানির ঈদের সময় প্যানিক অ্যাটাকের কারণে তিন দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। গত সোমবার রাতে মোটরসাইকেল চালানোর পর ঠান্ডা লাগায় তার শ্বাসকষ্ট বেড়ে যায়।

পরে মঙ্গলবার শারীরিক অসুস্থতা বেড়ে গেলে সহপাঠী ও বন্ধুরা তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে কতব্যরত চিকিৎসকদের চেষ্টার পরও তাকে বাঁচাতে পারিনি। তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয় বলেন, বিভাগের শিক্ষার্থী তরিকুলের মৃত্যুতে আমরা উদ্বিগ্ন। জানতে পেরেছি, এর আগেও তার এমন সমস্যা হয়েছিল। বাইক চালানোর কারণে ঠান্ডা লেগে শ্বাসকষ্ট বেড়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। তরিকুলের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

এদিকে বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার সময় জীবননগর পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা শেষে দাফন কার্য সম্পূর্ণ হয়।

এআরডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন