, || ||

‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরলেন মাশরুর ইনান

‘ব্যাচেলর পয়েন্ট’-এ ফিরলেন মাশরুর ইনান

দর্শকপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’এর পঞ্চম সিজন শুরুর পর থেকেই পুরনো ও নতুন চরিত্রের সংমিশ্রণে জমে উঠেছে নাটকটি।

পঞ্চম সিজনে ইতোমধ্যেই ফিরেছেন তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকারসহ আরো অনেকে। এবার নতুন চমক হিসেবে ধারাবাহিকটিতে যুক্ত হয়েছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর মাশরুর ইনান।

যদিও তৃতীয় সিজনের কয়েকটি পর্বে তাকে দেখা গিয়েছিল, এরপর আর তিনি নিয়মিত ছিলেন না। দুই বছর বিরতির পর পঞ্চম সিজনে আবারও ফিরলেন তিনি।

জানা গেছে, নাটকটির জনপ্রিয় চরিত্র শুভর চাচাতো ভাই হিসেবে যোগ দিয়েছেন ইনান। তার চরিত্রের নাম জুবায়ের হালিম।

তবে সবাই তাকে ‘হালিম’ নামেই ডাকে। এরই মধ্যে তার অংশের পর্ব সম্প্রচারও হয়েছে। ধারাবাহিকটি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গের পাশাপাশি ইউটিউবেও দেখা যাচ্ছে।

ধারাবাহিকটিতে ফেরা প্রসঙ্গে মাশরুর ইনান বলেন, ‘প্রায় দুই বছর পর ফিরেছি। তৃতীয় সিজনে অল্প সময়ের জন্য হাজির হলেও দর্শক তা গ্রহণ করেছিলেন। আমি নিজেই ব্যক্তিগত কারণে অভিনয় থেকে কিছুটা সময় বিরতি নিয়েছিলাম। এবার নতুন করে সেই পুরনো টিমের কাছে ফিরতে পেরে ভালো লাগছে।’

তিনি আরো বলেন, আগে তো অভিনয়ে কাঁচা ছিলাম, এরপর অনেক দিন অভিনয়ের সঙ্গেও ছিলাম না। অমি ভাই আমাকে নিয়ে এই সিজনে পরিকল্পনা করেন, এর জন্য অবশ্যই উনার প্রতি কৃতজ্ঞ।

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন