, || ||

যুদ্ধবিরতির পরও গাজায় ইসরাইলি হামলায় নিহত ৭৮০ ফিলিস্তিনি

যুদ্ধবিরতির পরও গাজায় ইসরাইলি হামলায় নিহত ৭৮০ ফিলিস্তিনি

গাজায় ইসরাইলি হামলায় আরও পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (২০ এপ্রিল) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

এ নিয়ে গত বছরের অক্টোবরে শুরু হওয়া কথিত যুদ্ধবিরতির পর দখলদার বাহিনীর হামলায় ৭৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হলেন।

আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়েছে, সোমবার নিহতদের মধ্যে দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে একটি পুলিশ চৌকিতে গোলাবর্ষণে তিনজন প্রাণ হারান। এ ছাড়া মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরে ড্রোন হামলায় একজন এবং উত্তর গাজা সিটির কাছে জেইতুন এলাকায় একটি সড়কচৌমাথায় আরেকজন নিহত হন।

ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবর মাসে ঘোষিত যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত গাজাজুড়ে ইসরাইলি হামলায় ৭৮০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ওএনবি ডেস্ক

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন