, || ||

রাজধানীর কল্যাণপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

রাজধানীর কল্যাণপুরে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৪

রাজধানীর কল্যাণপুরে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। নিহতদের দুজন পুরুষ ও দুজন নারী।

বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে কল্যাণপুরের উত্তরপাড়ার নবাবের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট। ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের পরিদর্শক তালহা বিন জসিম এসব তথ্য নিশ্চিত করে জানান, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এখনো কাজ করছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নবাবের রাস্তায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি লেগুনার সংঘর্ষ হয়।

আরপি

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন